স্টাফ রিপোর্টার : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেলতলী এলাকায় নির্মাণাধীন মা ও শিশু হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২৫) তিনি হঠাৎ হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন। পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ, ওয়ার্ডের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। পরে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবার-ডাল ও সবজি- নিজে খেয়ে খাবারের মান যাচাই করেন। এ সময় তিনি বলেন, সঠিকভাবে সবাই দায়িত্ব পালন করছে কিনা তা দেখতেই আমি নিজে এখানে এসেছি। আমরা চাই রোগীরা যেন সঠিক চিকিৎসাসেবা পায়, ইমার্জেন্সি বিভাগে ডাক্তার উপস্থিত থাকেন এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রান্নার...
Developed by BDITHOST