স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরের কথিত পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রিকে (৩২) রাজশাহীর গোদাগাড়ী থেকে গ্রফেতার করেছে র্যাপডি এ্যাকশন ব্যাটালয়িন (র্যাব)। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা সদরের থানা রোড এলাকা থেকে গ্রফেতার করে র্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী ও র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এর একটি যৌথ আভিযানিক দল । গ্রফেতার রাজীব এ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। তার বাড়ি পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর। বাবার নাম গাজী মিস্ত্রি। শুক্রবার সকালে র্যাপডি এ্যাকশন ব্যাটালয়িন (র্যাব-৫) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র্যাব জানিয়েছে, গ্রফেতারের পর আসামিকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করবে। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পীর’ শামীম জাহাঙ্গীর ঢাকা থেকে মাস্টার্স সম্পন্ন করে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে...
Developed by BDITHOST