অনলাইন ডেস্ক : কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে যেতে চাই। কৃষি জমি যেন বেহাত না হয়। জমি অধিগ্রহণে বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশে সওজ জমি অধিগ্রহণ করলে তিনগুণ দাম দেয়। কিন্তু এলজিইডি সেটা করে না। এলজিইডির সড়ক থেকেও যেন জমির দাম মালিকরা পায় সেই চেষ্টা করছি।’ আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, দেশে এবার বোরো ধান ১৫ লাখ টন বেশি হয়েছে। আগামীতে চাল আমদানি করার প্রয়োজন নাও লাগতে পারে। আলুর উৎপাদন অনেক বেশী হয়েছে, সেই অনুপাতে কৃষক পর্যাপ্ত দাম পাচ্ছে না। এবার গমের উৎপাদন গতবারের চেয়ে...
Developed by BDITHOST