স্টাফ রিপোর্টার : কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এম. এম. আরিফ পাশা বলেছেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে তারা ভবিষ্যতে চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। তাই কৃষি ও কৃষককে বাঁচাতে সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। আজ শনিবার (১৩ জুন) রাজশাহী ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত ‘আঞ্চলিক বিপণন কর্মশালা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে এবং ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। মহাপরিচালক বলেন, এতদিন আমরা গুরুত্ব দিয়েছি উৎপাদনে। কিন্তু শুধু কৃষি উৎপাদন বৃদ্ধি করলেই হবে না, উৎপাদিত পণ্যের দীর্ঘমেয়াদি সংরক্ষণ, আধুনিক হিমাগার স্থাপন এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্যের গুণগত মান ও বাজারমূল্য বৃদ্ধি করতে হবে। তিনি জানান, সরকার এমন একটি...
Developed by BDITHOST