অনলাইন ডেস্ক : সালটা ২০১১ তারিখ ১৪ জুলাই। প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল উরুগুয়ে। এরপর আর কোনো আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ পায়নি উরুগুয়ে। সেই প্যারাগুয়ের বিপক্ষে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটি করেছিলেন সুয়ারেজ। এবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ইতি টানলেন নিজের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের। গতকাল বাংলাদেশ সময় সকালে ঘরের মাটিতে ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে নামে উরুগুয়ে। সেই ম্যাচে গোলশূন্য থেকে মাঠ ছাড়ে দুই দল। তবে এদিন সব আলো কেড়ে নেন লুইস সুয়ারেজ। গতকাল ৩৭ বছর বয়সী এই তারকার বিদায়ী ম্যাচে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা ও উরুগুয়ের কিংবদন্তি কোচ অস্কার তাবারেজ। এ দিন এই কিংবদন্তিকে বিদায় জানাতে বড় বড় ব্যানারে সুয়ারেজের নাম লিখে নিয়ে মাঠে আসেন দর্শকরা। ম্যাচ শেষে আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি...
Developed by BDITHOST