স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় কোল্ড স্টোরেজ বন্ধ থাকায় মারাত্মক সংকটে পড়েছেন স্থানীয় আলু চাষি ও ব্যবসায়ীরা। আলু চাষি–ব্যবসায়ীদের অভিযোগ বস্তা প্রতি অতিরিক্ত অর্থ আদায় ও ডিজিটাল মিটারের মাধ্যমে পরিমাণ কম দেখানোর অভিযোগে কোল্ড স্টোরেজগুলো বন্ধ রাখা হয়েছে। ফলে পচনশীল আলু সংরক্ষণের সুযোগ না পেয়ে কৃষক ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। এতে ইতোমধ্যেই শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই সংকট নিরসনে ‘রাজশাহী জেলা কৃষক ও আলু ব্যবসায়ী সমবায় সমিতি’ নামে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আহাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আলহাজ্ব মিঠু আহমেদ। শনিবার (১৪ জুন) বিকেলে বায়া এলাকার উত্তরা কোল্ড স্টোরেজসহ আসমা, সরকার ও রহমান সীর্স কোল্ড স্টোরেজের সামনে স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, প্রতি মণ...
Developed by BDITHOST