স্টাফ রিপোর্টার : দেশের ক্যান্সার চিকিৎসা সেবাকে আরো সহজলভ্য, রোগীর সেবার মানোন্নয়ন ও পরিধি বাড়ানোর লক্ষ্যে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স (আইএনএমপি) এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিআরএইচ)-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) আজ ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাক্ষরিত হয়েছে। এই দ্বিপাক্ষিক চুক্তির ফলে দেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে এবং তারা আরো নিবিড় ও উন্নত মানের চিকিৎসাসেবা পাবেন। ক্যান্সার রোগীর সার্বিক ব্যবস্থাপনা, রেডিয়েশন অনকোলজি সেবা, মেডিকেল ফিজিক্স, গুণমান নিশ্চিতকরণ, গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত উন্নয়নে যৌথ সহযোগিতার বিষয়টি সমঝোতা স্মারক চুক্তিতে উল্লেখ রয়েছে। সমঝোতা স্মারক অনুষ্ঠানে উল্লেখ করা হয় বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সারা দেশ থেকে আসা রোগীদের একটি দীর্ঘ সিরিয়ালে বা অপেক্ষমান তালিকায় থাকতে হয়, যা অনেক সময়...
Developed by BDITHOST