তথ্যবিবরণী : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। সেই লক্ষ্যেই নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ করা হচ্ছে। রোববার (১৭ মে) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬' এর ১২ থেকে ১৪ বছরের শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা অন্বেষণে রাজশাহী আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই আমরা নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করছি। এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। ভূমিমন্ত্রী অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বলেন,“শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে...
Developed by BDITHOST