স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত তেল সংগ্রহ করতেন এক ব্যক্তি। এরপর চড়া দামে সেই তেল বাইকারদের কাছে বিক্রি করতেন। ক্রেতা সেজে গিয়ে এই ব্যক্তিকে হাতেনাতে ধরেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাকিব হাসান নামের এই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাকিব নগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি নগরীর আলুপট্টি এলাকার একটি বহুতল ভবনের তত্ত্বাবধায়ক। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই ভবনের বেসমেন্টে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরীর বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। তিনি জানিয়েছেন, অভিযানে ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। এই তেল বাজারমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে। জরিমানা ও তেল বিক্রির টাকা আগামী রোববার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। ভ্রাম্যমাণ...
Developed by BDITHOST