চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট বাজারের সড়কের দূর্ভোগের গল্প নতুন নয়। কিন্তু সেই কষ্টের পাশে দাঁড়ানোর মানুষ খুব বেশি দেখা যায় না। ঠিক এমন এক সময়ে ভিন্ন এক দৃশ্যের জন্ম দিলেন চারঘাট পৌরসভা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালেক আদিল। চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়কের চারঘাট বাজার সংলগ্ন প্রায় ৬০০ মিটার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। প্রতিদিনই এই পথ দিয়ে চলাচল করা মানুষদের ভোগান্তি যেন নিত্যসঙ্গী। শনিবার দিবাগত রাতের বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। সড়কের গর্তগুলো পানিতে ভরে গিয়ে পথচলা হয়ে ওঠে বিপজ্জনক। কোথাও যানবাহন আটকে যাচ্ছে, কোথাও আবার উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা। এমন অবস্থায় অপেক্ষা না করে, কোনো আনুষ্ঠানিক উদ্যোগের দিকে তাকিয়ে না থেকে রবিবার সকালে নিজেই মাঠে নামেন আব্দুস সালেক আদিল। কয়েকজন শ্রমিক ও হাতে ইট-পাথরের ঝুড়ি নিয়ে শুরু হয়...
Developed by BDITHOST