অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ১০০ দিন পার হয়ে গেলেও এখনও তার দাফন সম্পন্ন হয়নি। এই বিলম্ব দেশের ভেতরে ও বাইরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এর মাঝেই তার ছেলে মোজতবা খামেনি বাবার স্থলাভিষিক্ত হয়েছেন। একই সংঘাতে নিহত কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও কর্মকর্তাকে ইতোমধ্যে সমাহিত করা হলেও তিন দশকেরও বেশি সময় ধরে ইসলামিক প্রজাতন্ত্রের নেতৃত্ব দেওয়া ওই নেতার দাফন অনুষ্ঠানের যে প্রতিশ্রুতি ইরান কর্তৃপক্ষ বারবার দিয়েছিল, তা এখনও আয়োজন করতে পারেনি তারা। তেহরানের কর্মকর্তারা খামেনির মরদেহ শেষ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করার আগে একাধিক শহরে বড় ধরনের শোক শোভাযাত্রার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে এই শোক শোভাযাত্রার বিষয়ে এখন পর্যন্ত কোনও চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়নি এবং তার মরদেহের বর্তমানে...
Developed by BDITHOST