স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলার চলমান খাল খনন কর্মসূচি পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে উপজেলার নিমপাড়া ইউনিয়নের ঝাউবোনা থেকে কান্দ্রা হয়ে বড়াল নদী পর্যন্ত চলমান খনন কাজ ঘুরে দেখেন তিনি। ২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইউজিপিপি)-এর আওতায় বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় ১০ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হচ্ছে। প্রকল্পে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার ঘনফুট মাটির কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪২ লক্ষ ৫৫ হাজার ৭৫৪ টাকা। পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, বন্যা নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার...
Developed by BDITHOST