স্টাফ রিপোর্টার: রাজশাহীর নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি (৬২) আর নেই। বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজশাহী নগরীর মহিষবাথানে ‘মিশনারিস অব চ্যারিটি আশাদান মাদার তেরেসা আশ্রমে’ তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শারীরীক নানা সমস্যায় ভুগতে থাকা খুকির কিছু দিন আগে আশ্রয় হয়েছিল এই আশ্রমে। খুকির মৃত্যুর খবর পেয়ে তাঁর মরদেহ দেখতে আশ্রমে যান জেলা প্রশাসক শামীম আহমেদ। তিনি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে তার মরদেহ ধর্মীয় রীতি মেনে দাফনের ব্যবস্থা করা হবে। পরে কোয়ান্টাম ফাউন্ডেশন নিঃসন্তান খুকির মরদেহের গোসল ও দাফনের দায়িত্ব নেয়। বৃহস্পতিবার বাদ মাগরিব নগরীর টিকাপাড়া কবরস্থানে জানাযা শেষে খুকির মরদেহ দাফনের কথা রয়েছে। সংগ্রামী এই নারীর মৃত্যুতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন গভীর শোক প্রকাশ করেছেন। কিশোরী বয়সে এক বৃদ্ধের সাথে বিয়ে হয়েছিল...
Developed by BDITHOST