নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১০:১১। ১১ মার্চ, ২০২৬।

গণভোটের প্রচারে রাজশাহী অঞ্চলে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা

জানুয়ারি ১৬, ২০২৬ ১০:০৯
Link Copied!

তথ্য বিবরণী : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা মিজ্ নূরজাহান বেগম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রচার উপলক্ষে আগামী ১৮ ও ১৯ জানুয়ারি রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলা সফর করবেন।

আরও পড়ুনঃ  তানোরে তুলার গুদামে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

১৮ জানুয়ারি বেলা ১১টায় উপদেষ্টা রাজশাহীর জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে রাজশাহী সার্কিট হাউজে গণভোট ২০২৬ বিষয়ে মতবিনিময় করবেন। বেলা ১২টায় ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণের ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন। ওইদিন বেলা ৩টায় তিনি নাটোর সার্কিট হাউজে নাটোরের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বেলা ৪টায় ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণের ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন।

আরও পড়ুনঃ  বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পরের দিন (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় পাবনা সার্কিট হাউজে গণভোট বিষয়ে পাবনার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বেলা ১১টায় ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর বেলা ৩টায় সিরাজগঞ্জ সার্কিট হাউজে সিরাজগঞ্জের জেলা পর্যায়ের কোর কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বেলা ৪টায় ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে সিরাজগঞ্জ ত্যাগ করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।