স্টাফ রিপোর্টার : অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে রাজশাহীতে লিফলেট বিতরণ করেছে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর শিরোইল বাসটার্মিনাল এলাকার জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট অনুষ্ঠিত হয়। সেই গণভোটের রায়কে বিএনপি সরকার বাস্তবায়ন না করে টালবাহানা ও ষড়যন্ত্র করছে, যা জনগণের সাথে এক ধরনের প্রতারণা। তিনি আরও বলেন, সরকারের অব্যাবস্থাপনা ও দলীয় সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, ফলে সৃষ্ট জনভোগান্তির দায় সরকার এড়াতে...
Developed by BDITHOST