স্টাফ রিপোর্টার : গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ‘১১ দলীয় ঐক্যর’ উদ্যেগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার নগরীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বেলা ১২টায় নগরীর কুমারপাড়া এলাকায় অবস্থিত আমানা ফুড ভিলেজের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ মে দুপুর ২ টায় শুরু হবে এ সমাবেশ। রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই লক্ষ নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ সফল করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ নানামুখী সংকটে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যাসহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। এসব সমস্যা...
Developed by BDITHOST