স্টাফ রিপোর্টার : গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত বিতরণ করা হয়েছে। নগরীর খেটে খাওয়া মানুষ ও পথচারীদের ক্লান্তি দূর করতে লেবু ও গুড়ের তৈরি সুস্বাদু ঠান্ডা শরবত বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী শুভেচ্ছা রিয়েল এস্টেটের ব্যবস্থাপক আনিসুর রহমান। শনিবার (২৩ মে) বেলা ১টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী নগরীর চন্ডিপুর কদমতলা মোড় এলাকায় অবস্থিত শুভেচ্ছা রিয়েল এস্টেটের প্রধান কার্যালয়ের সামনের সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে এই বিস্কুট গুড় ও লেবুর তৈরি ঠান্ডা শরবত বিতরণ করা হয়। শরবত বিতরণের সময় শুভেচ্ছা রিয়েল এস্টেটের ব্যবস্থাপক আনিসুর রহমান বলেন, কয়েকদিন ধরে সারাদেশের মতো রাজশাহীতেও ব্যাপক হারে বেড়েছে তাপপ্রবাহ। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে দৈনিক এ আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় আজও এ সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী...
Developed by BDITHOST