অনলাইন ডেস্ক : ভারতে গরুকে ‘জাতীয় পশু’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে কয়েকটি প্রভাবশালী মুসলিম সংগঠন। দেশটিতে বর্তমানে বাঘ জাতীয় পশুর মর্যাদা পেলেও, হিন্দু সম্প্রদায়ের কাছে গরুর ধর্মীয় গুরুত্ব বিবেচনায় এনে নতুন এই দাবি সামনে আনা হয়েছে। এতদিন মূলত হিন্দুত্ববাদী সংগঠন ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গরুকে জাতীয় পশু ঘোষণার পক্ষে কথা বললেও, এবার মুসলিম সংগঠনগুলোর সমর্থন বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। ঈদুল আজহার আগে এমন দাবি ওঠায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও আলোচনা তীব্র হয়েছে। মুসলিম নেতাদের বক্তব্য, গরুকে জাতীয় পশুর মর্যাদা দিলে গো-হত্যা সংক্রান্ত আইন সারা দেশে একভাবে কার্যকর করা সম্ভব হবে। এতে ‘গো-রক্ষা’র নামে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানির ঘটনাও কমে আসতে পারে বলে তারা মনে করছেন। অল ইন্ডিয়া মুসলিম জামায়াতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি জানিয়েছেন, এ বিষয়ে...
Developed by BDITHOST