অনলাইন ডেস্ক : বিরতি থেকে ফিরেই প্রথম সাফল্য পায় ইংল্যান্ড। ৫৫ মিনিটে দারুণ এক গোলে ইংল্যান্ডকে লিড এনে দেন অ্যান্থনি গর্ডন। তাতে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল ইংল্যান্ড। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের প্রথমার্ধে খেলার চেয়ে যেন শারীরিক লড়াই-ই বেশি দেখা যায়। দুই দল মিলে করে ১৯টি ফাউল। অথচ গোলমুখে মাত্র চারটি শট নিতে পেরেছে তারা। এর মধ্যে লক্ষ্যে ছিল কেবল একটি। তবে কোনো গোলের দেখা না পাওয়ায় প্রথমার্ধ শেষ হয় ০-০ সমতায়। বিরতি থেকে ফিরেই গোলরক্ষকের লম্বা কিক থেকে দ্রুত আক্রমণে ওঠে আর্জেন্টিনা। ডান দিক দিয়ে বক্সে ঢুকে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজের দারুণ বোঝাপড়ায় সুযোগ তৈরি হয়। শেষ পর্যন্ত কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শট নেন আলভারেজ। কিন্তু দুর্দান্ত দক্ষতায়...
Developed by BDITHOST