স্টাফ রিপোর্টার : মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত “মা ও শিশু সহায়তা কর্মসূচি” এর আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে আবেদনপত্র সংগ্রহের জন্য নগর ভবন চত্বরে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে নগর ভবন চত্বরে পরিচালিত কার্যক্রমের বিভিন্ন বুথ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সেবাগ্রহীতা নারীদের সাথে কথা বলেন এবং সিটি কর্পোরেশন নাগরিকদের প্রয়োজনে সব সময় পাশে আছে বলে জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উকক্ত কার্যক্রম সুষ্ঠু পরিচালনার নির্দেশনা প্রদান করেন। এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিচালক...
Developed by BDITHOST