স্টাফ রিপোর্টার : গত বৃহস্পতিবার থেকে পরিষ্কার করা হয়নি নগরীর সকল ডাস্টবিনের আবর্জনা। নগরীর বিভিন্ন স্থানে আবর্জনা ফেলার জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন গুলো থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের গাড়ি এসে আবর্জনা তুলে নিয়ে নগরীর বাইরে নির্দিষ্ট স্থানে ফেলে আসে। কিন্তু গত বৃহস্পতিবার থেকে রোববার বিকেল পর্যন্ত আবর্জনা ফেলার স্টেশনগুলো থেকে আর্বজনা ফেলা হয়নি। ট্রান্সফার স্টেশনসহ আশপাশের রাস্তা ফুটপাতে স্তূপ হয়ে পঁচা দূর্গন্ধ ছড়াচ্ছে। নগরীর ঘোড়া চত্বর, সিপাই পাড়া ট্রান্সফার সেন্টারসহ পুরো নগরীর কোন আবর্জনাই গত চার দিন থেকে পরিষ্কার করা হয়নি। পথচারীদের অভিযোগ রমজান মাসে রোজা রেখে এমন আবর্জনার স্তূপের পাশ দিয়ে যেতে দূর্গন্ধে বমি চলে আসছে। স্থানীয় দোকানদাররা জানান ময়লা আবর্জনার কারণে লোকজন এদিকে আসছে না। আমরাও ঠিক মতো বসতে পারছি না, পচা গন্ধে রোজা অবস্থায় খুবই কষ্ট হচ্ছে। দোকানদাররা...
Developed by BDITHOST