মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদা হাবীবা বলেন, "সরকারের মূল লক্ষ্যই হচ্ছে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়াতে স্থানীয় প্রশাসনকে আরও গতিশীল ভূমিকা পালন করতে হবে।" বিশেষ অতিথির বক্তব্যে নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন...
Developed by BDITHOST