মুক্তার হোসেন, গোদাগাড়ী : প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুস্থ ও অসহায় ৪০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ ৫ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে গোদাগাড়ী বিভিন্ন এলাকার অসহায় মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সমাজের বিত্তবানদের অসহায় ও দুস্থ মানুষের পাশে এগিয়ে আসতে হবে।” গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক কামরুজ্জামান, জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড.ওবায়দুল্লাহ,...
Developed by BDITHOST