মুক্তার হোসেন, গোদাগাড়ী : সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর গোদাগাড়ীতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে গোদাগাড়ী ডাইংপাড়া মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে এটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। নিজের বক্তব্যে সারজিস আলম বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করে বলেন, "এই গোদাগাড়ীসহ সারা বাংলাদেশে ৫ আগস্ট ও জুলাইয়ের আন্দোলনে আমাদের যুবকেরা বুক পেতে দিয়েছিল।" যুবসমাজের এই আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই নতুন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি আরও বলেন,যারা মাদকের টাকা নিবে এনসিপির নেতা হতে পারে না। সমাবেশে উপস্থিত ছিলেন...
Developed by BDITHOST