মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। সম্প্রতি পৌর এলাকার শ্রীমন্তপুর,বুজরুকপাড়া,হাটপাড়া ও সারাংপুরসহ বিভিন্ন মহল্লায় পাগলা কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শ্রীমন্তপুর গ্রামে কুকুরের বর্বরোচিত আক্রমণে ৩ বছরের এক শিশুর নাকের মাংস ছিঁড়ে নেওয়ার ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শ্রীমন্তপুর গ্রামের ফরহাদ হোসেন তিতুর ৩ বছরের শিশু সন্তান আব্দুল্লাহ বাড়ির পাশে অবস্থানকালে একটি পাগলা কুকুর তাকে আক্রমণ করে। কুকুরটি আব্দুল্লাহর নাকের একাংশের মাংস কামড়ে ছিঁড়ে তুলে ফেলে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিন মোমিমুল...
Developed by BDITHOST