স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সদরে একই স্থানের বিএনপির দুই গ্রুপের উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘেটছৈ। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। পরে ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন এবং উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে শরীফ উদ্দীন গ্রুপের ৭ জন নেতাকর্মী আহত হন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন- উপজেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন বাবু, সাংগঠনিক সস্পাদক মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ রানা এবং পৌর যুবদলের আহবায়ক মাহববুবুর রহমান বিপ্লব। উভয়পক্ষের নেতাকর্মীরা জানান, বুধবার (৩ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপই গোদাগাড়ী উপজেলা সদরে একই...
Developed by BDITHOST