মুক্তার হোসেন, গোদাগাড়ী : মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”-এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মেলার আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আওতায় এই কর্মসূচির আয়োজন করে উপজেলা পর্যায়ের বাছাই ও বাস্তবায়ন কমিটি। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপেজলা মাধ্যিমক একাডেমিক সুপারভাইজারে মাহাম্মদ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আহ্বায়ক সাইদুর রহমান বাংলাদেশ...
Developed by BDITHOST