মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৫ বছর বয়সী এক আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগে শ্রী নিতাই চন্দ্র দাস (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার হাবাসপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নিতাই চন্দ্র ওই এলাকার মৃত কার্তিক দাসের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণীর ৫ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি তার ভাইয়ের বাড়িতেই বসবাস করছিলেন। প্রতিবেশী হওয়ার সুবাদে নিতাই চন্দ্র দাসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ এপ্রিল সকালে বিয়ের কথা বলে জনৈক কামরুল গাজীর একটি ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন নিতাই। এ সময় স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে আসলে অভিযুক্ত নিতাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই শ্রী...
Developed by BDITHOST