মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে স্মার্টফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা, শপথ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) বেলা ১২টায় উপজেলার মহিশালবাড়ী আল-ইসলাহ্ ইসলামী একাডেমি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক, স্মার্টফোনে আসক্তি ও কিশোর অপরাধের বিরুদ্ধে প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করে চরিত্র গঠনের শপথ নেন। শপথ গ্রহণ শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আহমেদ অনিক এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন...
Developed by BDITHOST