স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১০৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী মোঃ মুশফিকুর রহমান (৫৫)‘কে হাতেনাতে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-৫। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৭.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব হেডকোয়াটারস্ ইন্ট উইং এর সহযোগিতায় র্যাব-৫, সিপিএসসি এর চৌকস আভিযানিক দল জানতে পারে রাজশাহী গোদাগাড়ী বিশ্বনাথপুর মোড়স্থ আমনুরা এলাকায় এক বা একাধিক মাদক ব্যবসায়ী নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন অজ্ঞাত স্থান হতে সংগ্রহ রাজশাহী মহানগরীর দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১১ আগস্ট রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিশ্বনাথপুর মোড় আমনুরা এলাকায় হামিদ ওয়েন্ডিং থাই এন্ড এস এস দোকানের সামনের অভিযান পরিচালনা করে। উক্ত আসামী র্যাবের উপস্থিতি টের পাইয়া কৌশলে ১ জন পালিয়ে যায় এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই ১ জন আসামী...
Developed by BDITHOST