স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি রাজাবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। অভিযানে ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত এসব জ্বালানি স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিতরণ করা হয় এবং বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। অভিযানটি পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি শামসুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধার করা হয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো দণ্ড আরোপ করা সম্ভব হয়নি। সহকারী কমিশনার শামসুল ইসলাম বলেন সরকার নির্ধারিত নীতিমালা ভঙ্গ করে কেউ অবৈধভাবে জ্বালানি মজুদ কিংবা বাজারজাত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি...
Developed by BDITHOST