নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৪:২৭। ২১ ফেব্রুয়ারি, ২০২৬।

গোদাগাড়ী তানোর ফোরামের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা

ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৯:২৭
Link Copied!

মুক্তার হোসেন,গোদাগাড়ী : ঢাকাস্থ গোদাগাড়ী-তানোর ফোরামের পক্ষ থেকে রাজশাহী-১ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সংবধর্না দেয়া হয়েছে। শুক্রবার দুপুর ২ টায় মগবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে ঢাকায় অবস্থিত গোদাগাড়ী তানোর ফোরাম এই আয়োজন করেন।

আরও পড়ুনঃ  ৪৬ বছর পর মন্ত্রী পেল রাজশাহী সদর

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা.আব্দুল বাকী, অত্র ফোরামের আহ্বায়ক এ্যাডভোকেট আব্দুল ওয়াজেদ, শিবিরের কেন্দ্রীয় সহকারী ব্যবসায় শিক্ষা সম্পাদক ইলিয়াস হোসেন, মুজিবুর রহমানের বড় ছেলে ডা. খালিদ সাইফুল্লাহ, উসমান, আশরাফুল, এনামুল হক, গাজী সানাউল্লাহ, ফুয়াদ সহ আরো অনেকে।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে অবৈধ মাটি খনন রোধে কঠোর অভিযান, ৫টি ভেকু মেশিন নিষ্ক্রিয়

অত্র প্রোগ্রামে নির্বাচন পরবর্তী পর্যালোচনা, পরামর্শ ও গোদাগাড়ী-তানোরের উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পরিশেষে ইফতারি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  মরহুম বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।