মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ১০টায় কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, আইসিটি বিভাগের শিক্ষক ইউনুস আলী ও সারওয়ার জাহান আজ সকাল ১০টা থেকে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ শুরু করেন। পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করে টাকা আদায় করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর থেকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ইনজামুল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি বাড়ি থেকে যাতায়াত খরচ বাবদ মাত্র ১০০ টাকা নিয়ে এসেছিলাম। কিন্তু স্যাররা পরীক্ষা নেওয়ার পর পিয়নকে ৫০ টাকা দিতে বাধ্য করেন। এখন আমার বাড়ি ফেরার টাকা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।" নাম প্রকাশে অনিচ্ছুক...
Developed by BDITHOST