স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সন্তানকে নিজ প্রতিষ্ঠানে পড়াতে হবে। তাহলেই শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি যত্নবান হবেন। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা- ২০২৬ উপলক্ষ্যে রাজশাহী বিভাগের সকল জেলার কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যার নিজের সন্তানকে নিজের স্কুলে পড়ানোর মতো আস্থা নেই, সে ভালো শিক্ষক হতে পারে না। আপনি নিজের সন্তানের মতো অন্যের সন্তানকে আদর-সোহাগ করেন না। আবার দেখা যায়, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, আমার সন্তানকে আমার বিশ্ববিদ্যালয়ে পড়তে দিতে হবে। কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ে তো ভর্তি পরীক্ষা হয়েছে। আপনার সন্তান যদি ভর্তি পরীক্ষায় না টেকে তাহলে আপনি কি যোগ্য শিক্ষক হয়েছেন?...
Developed by BDITHOST