অনলাইন ডেস্ক : গ্রিসের রাজধানী এথেন্সের পশ্চিমে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের জন্য অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিত দু’টি উড়োজাহাজের মাঝে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দেশটির পসাথা এলাকায় এই দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজের ক্রু সদস্যদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমের শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ওই এলাকার বিশাল অংশজুড়ে চলা দাবানল নিয়ন্ত্রণে সহায়তার সময় ফায়ার সার্ভিসের দু’টি উড়োজাহাজের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই দিনে দেশটির জনপ্রিয় পর্যটন দ্বীপ কেফালোনিয়ায় নতুন করে ছড়িয়ে পড়া আগুনের কারণে স্থানীয়দের সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রেকর্ড পরিমাণ তাপদাহ এবং দীর্ঘ অনাবৃষ্টির কারণে চলতি গ্রীষ্মে পুরো ইউরোপজুড়ে দাবানলের ব্যাপক তাণ্ডবলীলা চলছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম বেরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে।...
Developed by BDITHOST