মানব পাচার আজ বিশ্বের সর্বাধিক বিস্তৃত মানবাধিকার লঙ্ঘনগুলোর একটি, যা মানবতাকে বাণিজ্যের বস্তুতে পরিণত করেছে। এটি শুধুমাত্র অপরাধ নয়, এটি একটি গ্লোবাল ট্রাজেডি যা কোটি কোটি মানুষের জীবন বিনষ্ট, উন্নয়ন বাধাগ্রস্ত এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যকে আরো জোরদার করে। মানব পাচার শারীরিক ও মানসিক নির্যাতন, শ্রমের অনৈতিক ব্যবহার, যৌন নিপীড়ন এবং আধুনিক দাসত্বের মাধ্যমে মানুষের মৌলিক স্বাধীনতা ও মর্যাদা চিরতরভাবে ক্ষতিগ্রস্ত করে। আধুনিক বিশ্বের এক নিষ্ঠুর বাস্তবতা মানবতাবিরোধী এ মানব পাচার । প্রযুক্তি, সভ্যতা ও মানবাধিকারের বুলি যতই উচ্চারিত হোক না কেন, বিশ্বের প্রতিটি প্রান্তেই আজও মানুষ মানুষকে পণ্য হিসেবে বিক্রি করছে। জাতিসংঘের ভাষায়; মানব পাচার হলো দাসত্বের আধুনিক রূপ যেখানে প্রতারণা, বলপ্রয়োগ বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানুষকে শোষণের জন্য ব্যবহার করা হয়। যৌন শোষণ, জোরপূর্বক শ্রম, গৃহকর্মে নির্যাতন, অঙ্গ...
Developed by BDITHOST