অনলাইন ডেস্ক : তারকাদের জন্য ভক্তদের নানা পাগলামির গল্পই শোনা যায়। কখনো কখনো সেসব আবার সীমা অতিক্রম করে বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বিড়ম্বনার শিকার হন অভিনেতা-অভিনেত্রীরা। তাদেরকে উদ্দেশ্যে করে নানা কুরুচিপূর্ণ মেসেজও পাঠান নেটিজেনরা। এবার তেমনই এক ঘটনা সামনে আনলেন অভিনেত্রী পিয়া জান্নাতুল। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর প্রস্তাব দিয়েছেন অভিনেত্রীর ইনবক্সে। সেই মেসেজের স্কিনশট ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন পিয়া নিজেই। নিজেকে পিয়ার ভক্ত দাবি করে এই ব্যক্তি লেখেন, “আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।” ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির প্রস্তাব দিয়ে ওই ব্যক্তি আরও লেখেন, “আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে...
Developed by BDITHOST