অনলাইন ডেস্ক : চট্টগ্রামের কালুরঘাট সেতুর এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশা, টমটম ও পিকআপের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। এসময় সেতুর ওপর কয়েকটি গাড়ি ছিল। ট্রেনের সঙ্গে গাড়িগুলোর সংঘর্ষ হয়। এগুলোর মধ্যে অটোরিকশাটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একইসঙ্গে বোয়ালখালী থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে।...
Developed by BDITHOST