অনলাইন ডেস্ক : বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের নতুন যুগে ঢুকছে। চট্টগ্রাম থেকে ২৫০ কিলোমিটার দীর্ঘ ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইনে পরিবেশবান্ধব, ঝুঁকিমুক্ত, পরিবহন ব্যয় ও সময় সাশ্রয়ী মাত্র ১২ ঘণ্টায় ৫০ লাখ লিটার তেল ঢাকা অঞ্চলে পৌঁছাবে। আগামী শনিবার (১৬ আগস্ট) ৩ হাজার ৬৫৩ কোটি টাকার এই প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। চট্টগ্রাম-ঢাকা জ্বালানি পাইপলাইন দেশের জ্বালানি বিতরণ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে একাধিক সফল পরীক্ষামূলক চালান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। বিপিসি কর্তৃপক্ষ জানায়, প্রথমে রিফাইন ডিজেল নেওয়া হবে পদ্মা, মেঘনা ও যমুনার ৯টি ট্যাংকে। সেখান থেকে ডিজেল যাবে ডেসপাস টার্মিনালে, এরপর পাম্পিংয়ের মাধ্যমে কুমিল্লা হয়ে ঢাকা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় পৌঁছাবে। এতে বছরে অন্তত ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে। এসব তেল...
Developed by BDITHOST