স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় দুই সেনা সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (৯ জুন) দুপুরে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে এই ঘটনা ঘটে। ‘পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে না পাওয়ায়’ এই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী দুই সেনাসদস্য হলেন- কক্সবাজারের রামু সেনানিবাসে কর্মরত তরিকুল ইসলাম এবং রাজশাহী সেনানিবাসে কর্মরত মো. আল-আমিন। তারা দুজন চাচাত ভাই। হাতিনাদা গ্রামে একজনের বাড়ি থেকে অন্যজনের বাড়ির দূরত্ব ৩০০ মিটার। অভিযুক্ত ব্যক্তি রফিকুল ইসলাম রফিক, তিনি ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় তাকে প্রধান আসামি করে পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে। মামলায় মোট ১০ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও কিছু ব্যক্তি। সেনা সদস্য তরিকুল ইসলামের বাবা আবদুল হান্নান...
Developed by BDITHOST