স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভার বালুবাগান হতে বিপুল পরিমান বিদেশী জাল টাকাসহ ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ এর একটি চৌকস আভযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৮ আগস্ট) রাত ১০:৫৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভার ১৫নং ওয়ার্ডস্থ বালুবাগান এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক মোঃ মইদুল ইসলামের মালিকানাধীন তিনতলা বিল্ডিয়ের দ্বিতীয় তলার ইউনিটে পলাতক আসামী খান সাহেব (৪০) এর ভাড়া বাসার ভিতর হতে বিদেশী টাকা প্রস্তুতকারী আসামী মোঃ শামীম আলী (৩২), পিতা-সাইদুর রহমান, মাতা-হামফুল বেগম, সা-মন্দিখোর, ৫নং ওয়ার্ড, রসুলপুর ইউপি, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁ, ও মোঃ তসিকুল ইসলাম (৩০), পিতা-মোঃ মনিরুল ইসলাম, মাতা-মোছাঃ মতিয়ারা বেগম, সাং-মনাকষা চৌধুরীপাড়া, ২নং ওয়ার্ড, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করে। এ সময় বাসার ভিতরে তাদের হেফাজত হতে তেতাল্লিশ লক্ষ...
Developed by BDITHOST