স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষক মোয়াজ্জেম হোসেন চন্দনের দুটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ৫৬ সেকেন্ড ও ১১ সেকেন্ডের এই ভিডিওতে তাকে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। ভিডিওতে থাকা ওই ছাত্রী অভিযোগ করেছেন, মোয়াজ্জেম হোসেন চন্দন তাকে ধর্ষণ করেছেন এবং তিনি নিজেই ভিডিওটি ধারণ করেছেন। ভুক্তভোগী ছাত্রী জানান, কয়েক মাস আগে কলেজ শিক্ষক চন্দনের নিজ বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষকের বড় ভাই, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মোদাস্বের হোসেন সুমনের কাছে তিনি প্রাইভেট পড়তেন। একদিন বই নিতে গিয়ে অপেক্ষার সময় চন্দন তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন।আরও পড়ুনঃ মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে : হারুন তিনি আরও বলেন, “প্রথম ঘটনার পর সে আমাকে আবার ফোন করে...
Developed by BDITHOST