চাঁপাইনবাবগন্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোছা. তাছমিনা খাতুন। সোমবার (১৮ সেপ্টেম্বর) তিনি সদর উপজেলায় যোগদান করেন। মোছা. তাছমিনা খাতুন ৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মধ্য দিয়ে চাকরি জীবন শুরু করেন। এরপর নাটোরের নলডাঙ্গা এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালনের পর বাঘেরহাটের কচুয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। এক কন্যাসন্তানের জননী তাছমিনা খাতুনের গ্রামের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর। তার স্বামী গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। নবাগত ইউএনও মোছাঃ তাছমিনা খাতুন বলেন, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবাই মিলে কাজ করলে সেই কাজ সহজ হয়। সকলে মিলে কাজ করলে...
Developed by BDITHOST