নাচোল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় চাঁপাইনবাবগঞ্জ-৪৪ (নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সহ সম্পাদক, শিল্প বাণিজ্য বিষায়ক জাতীয় নির্বাহ কমেটি বিএনপি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো আমিনুল ইসলাম। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন। দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এবার আলহাজ্ব মো আমিনুল ইসলামকে প্রার্থী করেছে। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা, কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং জনগণের আস্থা তাঁকে প্রার্থিতায় এগিয়ে রেখেছে। মনোনয়ন ঘোষণার পর নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা...
Developed by BDITHOST