স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বেলপুকুর থানার একটি চাঞ্চল্যকর ক্লু-লেস ডাকাতি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে দস্যুতার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১৪ এপ্রিল আনুমানিক ১০ ঘটিকার সময় পাবনা ডেইরি ফার্মের কর্মচারী মো. মাসুদ রানা প্রায় ২ হাজার লিটার শীতলকৃত তরল দুধ নিয়ে পাবনা থেকে রাজশাহীর সপুরা সেলস সেন্টারে আসেন। দুধ আনলোড শেষে সেন্টার ম্যানেজার প্রধান কার্যালয়ে জমা দেওয়ার জন্য তাকে ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা প্রদান করেন। পরবর্তীতে তিনি উক্ত টাকা লরির চালকের আসনের পেছনে রেখে পাবনার উদ্দেশ্যে রওনা দেন। একই দিন দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকার সময় বেলপুকুর থানার উত্তর কাজীরপাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে রেজিস্ট্রেশনবিহীন নীল রঙের একটি মোটরসাইকেলে করে আসা...
Developed by BDITHOST