স্টাফ রিপোর্টার : শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির বলেছেন, চামড়া খাতকে যদি আমরা পূর্ণমাত্রায় বিকশিত করতে পারি এবং সারা বছর দেশের সংগৃহীত সব চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাত ও রপ্তানি করা যায় তাহলে এই খাত থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব। তিনি বলেন, সরকার চামড়া এবং চামড়া দিয়ে প্রস্তুত পণ্য রপ্তানিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মন্ত্রী শুক্রবার (২৯ মে) সাভারে বিসিক চামড়া শিল্পনগরী-এর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি কারখানাগুলো স্থানান্তরের সিদ্ধান্ত ঠিক ছিল। উচ্চমাত্রার বর্জ্য উৎপন্ন হওয়া ট্যানারি শিল্প এমন স্থানে হওয়া উচিত, যেখানে আধুনিক বর্জ্য শোধনাগারের সকল প্রকার সুবিধা রয়েছে। তবে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর ছিল অপরিকল্পিত ও অবহেলাপূর্ণ, যার...
Developed by BDITHOST