স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে বিশেষ অভিযানে ৩৮৪টি ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন (ডিএসবি) রাজশাহী জানান, রোববার (২ আগস্ট) রাত পৌনে ১টার দিকে চারঘাট মহিলা ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে বানেশ্বর-চারঘাট সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- উপজেলার পাটিয়াকান্দি গ্রামের আনারুল ইসলামের ছেলে সেতাব উদ্দিন (৩০)। পালিয়ে যাওয়া অপর অভিযুক্তের নাম আকাশ (৩০)। তিনি চারঘাট উপজেলার শিমুলিয়া গ্রামের সাধুর ছেলে। পুলিশ জানায়, চারঘাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) গনি চৌধুরীর নেতৃত্বে একটি দল মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চারঘাট মহিলা ডিগ্রি কলেজের সামনে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান...
Developed by BDITHOST