নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ২:৩৬। ৫ এপ্রিল, ২০২৬।

চারঘাটে তেল মজুদ ও অধিক দামে বিক্রি

এপ্রিল ৪, ২০২৬ ১১:০৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল ৩ এপ্রিল ২০২৬ তারিখে রাত আনুমানিক ৯টা থেকে চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাতুল করিম মিজানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পুঠিমারী হাট এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি ও গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। তিনি প্রতি লিটার ১৩০ টাকা দরে তেল বিক্রি করছিলেন বলে স্বীকার করেন। তবে তিনি বাঘা উপজেলার মণিগ্রাম বাজারের এক ডিলারের কাছ থেকে ১২২ টাকা দরে তেল কেনার দাবি করলেও কোনো ক্রয় রশিদ দেখাতে পারেননি। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপে ইরানের ‘না’

একই হাটে অপর এক ব্যবসায়ী ১৩০ টাকা দরে ডিজেল বিক্রির কথা স্বীকার করেন এবং ১২৫ টাকা দরে তেল কেনার দাবি করলেও কোনো প্রমাণ দেখাতে পারেননি। এ অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে রামচন্দ্রপুর বাজারে অভিযান চালিয়ে রহিদুল নামের আরেক ব্যবসায়ীকে ১২৫ টাকা দরে তেল বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত 

তদন্তে জানা যায়, এসব ব্যবসায়ী বাঘা উপজেলার মণিগ্রাম বাজার থেকে উচ্চমূল্যে তেল সংগ্রহ করছেন। এছাড়া আরও কয়েকজন ডিলারের বিরুদ্ধে বেশি দামে তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরবরাহ ব্যবস্থার উৎস পর্যায়েই মূল্য বৃদ্ধি ঘটছে।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান পুতিন ও বিন জায়েদের

সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোথাও তেলের অবৈধ মজুদ বা অতিরিক্ত দামে বিক্রির ঘটনা ঘটলে উপযুক্ত প্রমাণসহ প্রশাসনকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।