চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলায় পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যু হয়েছে। নিহত নারী চারঘাট থানার মুংলি গ্রামের কাপর ব্যবসায়ি জামমান এর স্ত্রী লাকি বেগম। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮ টা ৪৫ মিনিটের সময় হলিদাগাছী এলাকায় মারা যান লাকি বেগম ও সোমবার দিনগত রাতে নিমপাড়া ইউনিয়নের পূর্বকালাবী পাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান একই এলাকার সোহাগ (৩০) নামের ১ যুবক। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেল গেইটের অদূরে পৌঁছালে প্রায় (৫০) বছর বয়সি লাকি বেগম ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ওই নারীর শরীর দুই অংশে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। এ...
Developed by BDITHOST