পিন্টু আলী, চারঘাট প্রতিনিধি : ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের আওতায় রাজশাহীর চারঘাট উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে (জিবিভি) উপজেলা পর্যায়ের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১০ টার দিকে চারঘাট মডেল মসজিদের সভা কক্ষে নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন। ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের প্রজেক্ট অফিসার সাবির হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ‘শিখা’ প্রকল্পের জেলা টেকনিক্যাল ম্যানেজার মিতা সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম। এছাড়াও শিখা প্রকল্পের নির্ধারিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি মোঃ মোতাহার হোসেন বলেন, “নারী ও শিশুদের প্রতি...
Developed by BDITHOST